ঘুমিয়ে গেছে শ্রান্ত হ'য়ে আমার গানের বুলবুলি (ghumiye gechhe sranto hoye amar ganer bulbuli)

ঘুমিয়ে গেছে শ্রান্ত হ'য়ে আমার গানের বুলবুলি —
করুণ চোখে চেয়ে আছে সাঁঝের ঝরা ফুলগুলি॥
ফুল ফুটিয়ে ভোর বেলাতে গান গেয়ে
নীরব হ'ল কোন নিষাদের বাণ খেয়ে;
বনের কোলে বিলাপ করে সন্ধ্যা-রানী চুল খুলি'॥
কাল হ'তে আর ফুটবে না হায় লতার বুকে মঞ্জুরি,
উঠছে পাতায় পাতায় কাহার করুণ নিশাস্ মর্মরি'।
গানের পাখি গেছে উড়ে, শূন্য নীড় 
—
কণ্ঠে আমার নাই যে আগের কথার ভীড়
আলেয়ার এ আলোতে আসবে না কেউ কূল ভুলি'॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বুলবুল পত্রিকার মাঘ ১৩৪৪ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮) সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৬৭৩। পৃষ্ঠা: ২০৫]
    • সন্ধ্যামালতী (প্রথম প্রকাশ: শ্রাবণ ১৩৭৭ (জুলাই-আগষ্ট ১৯৭০)। মিত্র ও ঘোষ, কলিকাতা। শেষ গান। পৃষ্ঠা: ১০৮।
  • পত্রিকা:
    • বুলবুল [মাঘ ১৩৪৪ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৩৮)]
    • সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। [মাঘ ১৩৪৬ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯৪০)। মিশ্র ভীমপলশ্রী-দাদরা। কথা: কাজী নজরুল ইসলাম। সুর শ্রীশৈলেশ দত্তগুপ্ত। স্বরলিপি: কুমারী অনিমা চক্রবর্তী। পৃষ্ঠা: ৫০৬-৫০৯] [নমুনা]
       
  • রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৯ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৬)। এন ১৭৪০২। শিল্পী: সন্তোষ সেনগুপ্ত। সুর: শৈলেশ দত্তগুপ্ত ]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: শোক গাঁথা
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের গান
    • তাল: দাদরা।
    • গ্রহস্বর: মপা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।