ঘুমে জাগরণে বিজড়িত প্রাতে (ghume jagorone bijorito prate)

ঘুমে জাগরণে বিজড়িত প্রাতে।
কে এলে সুন্দর আমারে জাগাতে
॥
শাখে শাখে ফুলগুলি হাসিছে নয়ন মেলি'
শিহরিছে উপবন ফুলেল হাওয়াতে॥
দেখিনি তোমায় তবু অন্তর কহে,
ছিলে তুমি লুকায়ে আমার বিরহে।
চম্পার পেয়ালায় রস উছালিয়া যায় 
─
ঝরিয়া পড়ার আগে ধর তা'রে হাতে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৩৭৭ বঙ্গাব্দের শ্রাবণ মাসে (জুলাই-আগষ্ট ১৯৭০) সন্ধ্যামালতী প্রকাশিত হয়েছিল।
  • রেকর্ড: গীতা মিত্র  [শ্রবণ নমুনা]
  • গ্রন্থ:
    • সন্ধ্যা মালতী [শ্রাবণ ১৩৭৭ বঙ্গাব্দে (জুলাই-আগষ্ট ১৯৭০)।
      • নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। সন্ধ্যামালতী। ২। পৃষ্ঠা ১২৭]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১২৭৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৮৮।
    • স্বরলিপি [নমুনা ১] [নমুনা ২]

 [শ্রবণ নমুনা]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।