চুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজে লো (churir tale nurir mala rinijhini baje lo)

চুড়ির তালে নুড়ির মালা রিনিঝিনি বাজে লো —
খোঁপায় দোলে বুনো ফুলের কুঁড়ি।
কালো ছোঁড়ার কাঁকাল ধ'রে নাচে মাতাল ছুঁড়ি লো॥
মহুয়া মদের নেশা পিয়ে বুঁদ হয়েছে বৌয়ে-ঝিয়ে
চাঁদ ছুটেছে মনকে নিয়ে
ডুরি ছেঁড়া ঘুড়ি (যেন) লো॥
বাজে নূপুর পাঁইজোর সারা গায়ে নাচের ঘোর
ওলো লেগেছে, মন হ'ল নেশায় বিভোর;
ঐ আকাশে চাঁদ হের মেঘের সাথে যেন করে খুনসুড়ি লো॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩) মাসে,  এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল  ৩৭ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৬৫৮। পৃষ্ঠা: ২০০]
     
  • রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৬  (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৩)]। এন ৯৭৩২। শিল্পী: মিস প্রমোদা। সুর: নজরুল ইসলাম [[শ্রবণ নমুনা]]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ‌: প্রেম
    • সুরাঙ্গ: ঝুমুরাঙ্গ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।