তুমি বহু জনমের সাধ মিটালে (tumi bohu jonomer shadh mitale)

তুমি বহু জনমের সাধ মিটালে এ বিরহীরে কাঁদাইয়া।
কভু অবহেলা, কভু অনাদর কভু সে আদর দিয়া
॥
        ভিক্ষা পেয়েও দাঁড়াইয়া থাকে দ্বারে
        ক্ষমা করো তুমি তারে,
ভিখারির মন নাহি ভরে যদি হাতের ভিক্ষা নিয়া॥
ধনীর প্রাসাদে গেল না ভিখারি তোমার কুটিরে এসে,
ভিক্ষা-পাত্র তুলিয়া ধরিল কেন আঁখি-জলে ভেসে'।
        জানে  না কে তারে পথ দেখাইল,
        কোন সুন্দর যেন বলে দিল;
আপনারে দিতে সব কিছু নিয়া
        জাগিছে রে তোর (চিরজনমের) প্রিয়া॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৪৫২। পৃষ্ঠা: ৪৩৭]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।