দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান (deshe deshe geye berai tomar naamer gaan)

         দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান
হে      খোদা, এ যে তোমারই হুকুম, তোমারই ফরমান॥
                 এমনি তোমার নামের আছর 
─
                 নামাজ রোজার নাই অবসর,
         তোমার নামের নেশায় সদা মশগুল মোর প্রাণ॥
         তকদিরে মোর এই লিখেছ হাজার গানের সুরে
         নিত্য দিব তোমার আজান আঁধার মিনার-চূড়ে।
                 কাজের মাঝে হাটের পথে
                 রণ-ভূমে এবাদতে
আমি   তোমার নাম শোনাব, করব শক্তি দান॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ডিসেম্বর  (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৬ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৮৯১। পৃষ্ঠা: ২৭৪]
  • রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৭ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪)। এন ১৭০০৮। শিল্পী: মো. কাশেম। সুর: কমল দাশগুপ্ত]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)]। ১৫তম গান। পৃষ্ঠা: ৪৬-৪৯]। [নমুনা]
  • সুরকার: কমল দাশগুপ্ত
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
    • সুরাঙ্গ:
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: র্সা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।