ফাগুন ফুরাবে যবে (fagun furabe jobe)

       ফাগুন ফুরাবে যবে ─
       উঠিবে দীরঘ শ্বাস চম্পার বনে
       কোয়েলা নীরব বহে॥
       আমারে সেদিন যদি স্মরণে আসে
       বেদনা জাগে ঝরা ফুল সুবাসে
       আমার স্মৃতি যত ঝরা পাতার মত
       ফেলিয়া দিও নীরবে॥
যবে  বাসর-নিশি ফুরাবে
       রাতের মিলন-মালা প্রভাতে মলিন হবে;
       সুখ শশী অস্ত যাবে-
       আসিবে জীবনে তব বৈশাখী ঝড়
       লুটাবে পথের' পরে ভেঙে যাবে ঘর
       সেদিন স্মরণে তব আসিবে কি তাহারে
       গৃহহীন করিয়াছ যাহারে ভবে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪৭) মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ডে প্রকাশিত হয়েছিল। সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ৩ মাস।
  • রেকর্ড: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪০ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৭)। রেকর্ড নম্বর জেএনজি ৫৪৯৭। শিল্পী: ভবানী দাস।  সুর: নজরুল ইসলাম [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:  সুধীন দাশ। [ নজরুল-সঙ্গীত স্বরলিপি, পঞ্চম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ১৮ সংখ্যক গান। পৃষ্ঠা: ৯৮-১০০।  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ:স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।