ফুটল গোলাপ ফুলের কুঁড়ি দেখবি যদি আয় (futlo golap fuler kuri)

       ফুটল গোলাপ ফুলের কুঁড়ি দেখবি যদি আয়
ও তার পাপড়ি ঠোঁটের আলতা পরা সৌরভে মাতায়॥
                    ডাকছে কোকিল কুহু বলে
                    যমুনায় জল নাচছে তালে
            বেল যাতি জুঁই উঠল ফুলে ফাগুনে হাওয়ায়॥

  • ভাবার্থ: জলসা ছবিতে ব্যবহৃত এই গানটিতে ফুটন্ত গোলাপ কুঁড়িরে বন্দনা করা হয়েছে কোনো রূপসীর ঠোটের সাথে তুলনা করে। একই সাথে বসম্তের অন্যান্য বিষয় উঠে এসেছে- এই ফুলের অংশভাগী হয়ে।

     ফাল্গুনের বাসন্তী পরিবেশে- ফুটন্ত গোলাপের কুঁড়িকে কবি কোনো পাপড়িগুলোকে কবি সুন্দরীর আলতা-পরা সুরভিত ও রক্তিম ঠোঁটের সাথে তুলনা করেছেন। আর সে রূপের মোহে ডাকছে কোকিল কুহু স্বরে, যমুনার জল নেচে উঠছে রূপ-দর্শনের আনন্দে। আর সেই আন্দের অংশভাগী হয়ে- বেলা, যাতি, জুঁই ফুল প্রস্ফুটিত হচ্ছে ফাগুনের দখিন হাওয়ায়।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 
  • গ্রন্থ:নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৯৩ পৃষ্ঠা: ৯৪৯]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গৱ: প্রকৃতি (জাগতিক, পুষ্প)। চলচ্চিত্র 'জলসা'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।