ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন (jhonjhar jhanjhor baje)
ঝঞ্ঝার ঝাঁঝর বাজে ঝনঝন
বনানী-কুন্তল এলাইয়া ধরণী
কাঁদিছে পড়ি চরণে শনশন শনশন॥
দোলে ধূলি-গৈরিক পতাকা গগনে,
ঝামর কেশে নাচে ধূর্জটি সঘনে।
হর-তপোভঙ্গের ভুজঙ্গ নয়নে,
সিন্ধুর মঞ্জীর চরণে বাজে রনরন রনরন॥
- ভাবার্থ: বৈশাখী ঝড়ের তাণ্ডবরূপ বর্ণিত হয়েছে এই গানে। প্রবল ঝড় এসেছে যেন রণমূর্তি ধরে। রণবাদ্যরূপী ঝঞ্ঝার ঝাঁঝর বাজিয়ে সে এসেছে বৈশাখের আকাশে। প্রবল বায়ু তাড়নে পৃথিবীর কেশরাশি রূপী বনরাজি এলায়ে পড়েছে। যেন সে ভূমিতে লুটিয়ে পড়ে প্রাণভয়ে কাঁদিছে। ধুলা রাশি ধূলি-গৈরিক ঝড়ের বিজয় পতাকা হয়ে দোলায়িত হচ্ছে আকাশে। যেন ঘন মেঘের অস্থির এলোকেশ ছড়িয়ে ধূর্জটি (শিব) নেচে চলেছে। শিবের তপস্যাভঙ্গের কারণে তার সর্পের মতো কুটিল দৃষ্টিবাণে এবং সিন্ধুর চরণে বাদিত তরঙ্গ-নূপুরে বাজিছে রণরণ ধ্বংস-ধ্বনি।

- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। এই গানটি 'আলেয়া' গীতিনাট্যে প্রস্তাবনা'র গান হিসেবে ব্যবহৃত হয়েছিল। উল্লেখ্য, কল্লোল পত্রিকার 'আষাঢ় ১৩৩৬' সংখ্যার 'সাহিত্য-সংবাদ' বিভাগে' বিষয়ে একটি তথ্য পাওয়া যায়। তথ্যটি হলো-
'নজরুল ইসলাম একখানি অপেরা লিখেছেন। প্রথমে তার নাম দিয়েছিলেন 'মরুতৃষ্ণা'। সম্প্রতি তার নাম বদলে 'আলেয়া' নামকরণ হয়েছে। গীতি-নাট্যখানি সম্ভবত মনোমোহনে অভিনীত হবে। এতে গান আছে ত্রিশখানি। নাচে গানে অপরূপ হয়েই আশা করি এ অপেরাখানি জনসাধারণের মন হরণ করেবে।'
এই বিচারে ধারণা করা যায়, গানটি নজরুল রচনা করেছিলেন, ১৩৩৬ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ-আষাঢ় মাসের দিকে। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ১ মাস।
- মঞ্চস্থ নাটক: আলেয়া। ' নাট্যনিকেতন' রঙ্গমঞ্চ। ৩রা পৌষ ১৩৩৮ (শনিবার ১৯ ডিসেম্বর ১৯৩১)। প্রথম অঙ্ক। ঝোড়ো হাওয়া ও ঘূর্ণির গান।
- গ্রন্থ
- আলেয়া।
- প্রথম সংস্করণ [ডি,এম, লাইব্রেরী। ১৩৩৮ বঙ্গাব্দ। প্রথম অঙ্ক: ঝোড়ো হাওয়া ও ঘূর্ণির গান]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা জ্যৈষ্ঠ ১৪১৮। মে ২০১১। আলেয়া। প্রথম অঙ্ক: ঝোড়ো হাওয়া ও ঘূর্ণির গান। পৃষ্ঠা: ৩৩৮]
- নজরুল-গীতিকা।
- প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০। খেয়াল । ১। কেদারা হাম্বীর-কাওয়ালী। পৃষ্ঠা ১২৭]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭]। নজরুল গীতিকা। ৯৯। খেয়াল । কেদারা হাম্বীর-কাওয়ালী। পৃষ্ঠা: ২৪৩]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৮৭১। পৃষ্ঠা: ৫৬৪]
- আলেয়া।
- পত্রিকা
- নাচঘর। ২ পৌষ ১৩৩৮ (শুক্রবার ১৮ ডিসেম্বর)। আলেয়ার গান
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি। ঝড়-ঝঞ্ছা
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী
- রাগ: কেদারা-হাম্বীর
- তাল: কাওয়ালী