রাগ: ভীমপলশ্রী, তাল: ত্রিতাল
সন্ধ্যার গোধূলি রঙে নাহিয়া।
কে এলে কাহারে চাহিয়া॥
মধুর লগনে অপরূপ বেশে
কেন দাঁড়ালে মম দ্বারে এসে,
দিনের শেষে ঝরা ফুলের দেশে –
আসিলে চাঁদের তরণী বাহিয়া॥
অস্ত রবির রঙ ল’য়ে কোন্ যাদুকর
নিরমিল তোমার মূরতি মনোহর,
মনের পদ্ম-বনে বাণীর মধুকর –
‘সুন্দর! সুন্দর!’ – ওঠে গাহিয়া॥
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪) মাসে, এইচএমভি গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ১ মাস।
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৭৬২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫২৩-৫২৪।
রেকর্ড:
এইচএমভি [জুলাই ১৯৩৭ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৪)]। এন ৯৯২৫। শিল্পী: শীতল ঘোষ। সুর: শচীন চক্রবর্তী। ভীমপলশ্রী-ত্রিতাল। [শ্রবণ নমুনা]
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।