আঁখি তোল আঁখি তোল না ( akhi tol akhi tol na)

   আঁখি তোল আঁখি তোল না,
    দানো করুণা, ওগো অরুণা,
   মেলি, নয়ন জীর্ণ কানন কর তরুণা
॥
   আঁখি যে তোমার বনের পাখি−
   ঘুম যে ভাঙায় আঁধারে ডাকি’,
   আলোর-সাগর জাগাও বরুণা’
॥

তব  আনত আঁখির পাতার কোলে
       তরুণ আলোর মুকুল দোলে।
       রঙের কুমার দুয়ারে জাগে,
       তোমার আঁখির প্রসাদ মাগে,
       পাণ্ডুর ভোর হোক তরুণারুণা
॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: গানের মালা।প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ২১। ভৈরবী-কার্ফা] 
  • রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)। এন ৭৩২১। শিল্পী: পারুল সেন। সুর: গোপাল সেন] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার: গোপাল সেন
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।