আঁধার রাতের তিমির দুলে আমার মনে ( adhar rater timir dule amar mon)

রাগ: জয়জয়ন্তী, তাল: দাদ্‌রা
আঁধার রাতের তিমির দুলে আমার মনে।
দুলে গো আমার ঘুমে 
─ জাগরণে॥
হতাশ-ভরা বাতাস বহে,
আমার কানে কি কথা কহে;
দিনগুলি মোর যায় যে ঝ’রে যায় 
─
ওগো যায় যে ঝ’রে ঝরা পাতার সনে॥
গিয়াছে চলিয়া সুখে যাহারা ছিল গো সাথি,
গিয়াছে নিভিয়া জ্বলেতেছিল যে শিয়রে বাতি।
স্মৃতির মালার ফুল শুকাইয়া,
একে একে হায় পড়িছে ঝরিয়া;
বিদায়-বেলা শুনিয়ে বাঁশি ক্ষণে ক্ষণে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের ভাদ্র  (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে, ছায়াবীথি পত্রিকায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৩ মাস।
     
  • পত্রিকা: ছায়াবীথি। ভাদ্র ১৩৪১ (আগষ্ট-সেপ্টেম্বর ১৯৩৪)
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ [আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। গান সংখ্যা ৬৮। জয়জয়ন্তী মিশ্র-দাদরা।
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৬৮।  জয়জয়ন্তী মিশ্র-দাদরা।। পৃষ্ঠা ২৩৩]
  • রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৫ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪২)। এন. ৭৩৬৫। শিল্পী: ইন্দিরা সেন। সুর: নজরুল ইসলাম। [শ্রবণ নমুনা]
  •  
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সালাউদ্দিন আহ্‌মেদ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, অষ্টাদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। তৃতীয় গান।]  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: মরমী
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।