আকাশে ভাই চাঁদ উঠেছে ( akashe bhai chad utheche)

আকাশে ভাই চাঁদ উঠেছে
(আহা) দেখবি যদি আয় না!
রূপে পরান পাগল করে,
তারে হাতে ধরা যায় না।
হাতে ধরা যায় না 
─
আমার সাধের ‘আয়না’ ─
আমার বুকে ফুট্‌লো রে ভাই
কোন্ বাগিচার ফুল

কোন্ সে দেশের হাসনুহানা
কোন্ বসোরার গুল্,
ওরে গন্ধে পরান পাগল করে,
তারে গলায় পরা যায় না॥

  •  রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৪৬), এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ:: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১০২৬।]
  • রেকর্ড: কাফনচোরা (রেকর্ড-নাটক)। নাট্যকার মন্মথ রায়। এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৪০ (মাঘ-ফাল্গুন ১৩৪৬)। এন ১৭৪২৫। নর্তকীদের গান। শিল্পী: আব্বাস উদ্দীন]  [শ্রবণ নমুনা]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।