আজকে শাদী বাদ্‌শাজাদীর পান করো শিরাজি (ajke shadi badshajadir pan koro shiraji)

আজকে শাদী বাদ্‌শাজাদীর পান করো শিরাজি॥
নেশার ঝোঁকে চোখে চোখে খেলুক আতস বাজি
    
                   (সবে) পান করো শিরাজি
॥
        সামনে মোরা যাকে পাব
  
      রঙিন পানি পান করাব
প্রাণে খুশির রঙ ঝরাব নেচে গেয়ে আজি
    
                   সবে পান করো শিরাজি
॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের আগষ্ট (শ্রাবণ-ভাদ্র ১৩৪২) এইচএমভি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের ববস ছিল ৩৬ বৎসর ২ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। রেকর্ড নাটিকা লাইলী মজনু। নাট্যকার মন্মথ রায়। আগষ্ট ১৯৩৫ (শ্রাবণ-ভাদ্র ১৩৪২)। এন ৭৩৯৮। সপ্তম ও অষ্টম খণ্ড। শিল্পী: ইন্দুবালা [শ্রবণ নমুনা]
  • মন্দিরা সরকার [ শ্রবণ নমুনা ] (নজরুল উৎসব ২০২৩ উপলক্ষে প্রকাশিত ১২৫ জন শিল্পীর গান) 
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, সপ্তদশ খণ্ড্। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট আষাঢ়, ১৪০৩/ জুন, ১৯৯৬ খ্রিষ্টাব্দ। তৃতীয় গান।] [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: নাট্যগীতি (উৎসব)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।