আর বাঁশি, — আর বাঁশি বাজাও না কালিয়া (ar bashi,- ar bashi bajao na kaliya)

আর বাঁশি, — আর বাঁশি বাজাও না কালিয়া।
তোমার বাঁশির সুর শুনে, মোর মন যে গেল মাতিয়া॥
        তুমি যখন বাজাও বাঁশি,
        জল ফেলে দিয়ে জলকে আসি১
তুমি আমার প্রাণ শশি হে, মন রাখ ভরিয়া॥

**১. জল ফেলে জল নিতে আসি

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। লেটো গান। রাধা-কৃষ্ণ বিষয়ক গান। ৬ষ্ঠ গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯৭।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৯৩]
  • বিষয়াঙ্গ: রাধা-কৃষ্ণ বিষয়ক গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।