এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা (ekhono otheni chad ekhono foteni tara)

এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা 
─
                        হে পথিক যাও ফিরে॥
এখনো বাঁধিনি বেণী, তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ মম মন-মন্দিরে 
─
                        হে পথিক যাও ফিরে॥
পল্লব- গুণ্ঠনে নিশি-গন্ধার কলি
চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি'।
এখনো ওঠেনি ঢেউ থির সরসীর নীরে 
─
                         হে পথিক যাও ফিরে॥
যবে ঝিমাইবে চাঁদ ঘুমে তখন তোমার লাগি'
র'ব একা পথ চেয়ে বাতায়ন-পাশে জাগি'
কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে 
─
                         হে পথিক যাও ফিরে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে (আশ্বিন-কার্তিক ১৩৪৭) এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড সূত্র: এইচএমভি। ১৯৪০ অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৭)। এন ২৭০২৫। শিল্পী: পারুল সেন। সুরকার: কমল দাশগুপ্ত। [শ্রবণ নমুনা]
  • পত্রিকা: সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। চৈত্র ১৩৪৭ বঙ্গাব্দ (মার্চ-এপ্রিল ১৩৪০)। স্বরলিপিকার: সৌরেন মিত্র। সুর: কমল দাশগুপ্ত। [ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • সুরকার: কমল দাশগুপ্ত
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: মিশ্র সুর।
    • রাগ: রাগের উল্লেখ নেই।
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।